ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বান্দরবানের রুমায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

ads

বান্দরবানের রুমায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) ভোররাতে এ সব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার গ‍্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় পাহাড়ের অরণ্যে সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায় বিজিবি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। আস্তানা থেকে বিজিবি সদস্যরা মাটি খুঁড়ে ১০টি দেশীয় তৈরি এলজি রাইফেল, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, মিয়ানমারের বিচ্ছিন্নদাবাদী গ্রুপ আরাকান লিবারেশন পার্টি (এএলপি) ব্যবহৃত ২ সেট পোশাক (ইউনিফর্ম), এসএমজি আগ্নেয়াস্ত্রের ১টি ম‍্যাগজিনসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানান, রুমায় দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় পাহাড়ে সন্ত্রাসীদের একটি গ্রুপ কিছুদিন ধরে অবস্থান করছে। খবরের ভিত্তিতে মিয়ানমারের আরাকান লিবারেশন পার্টিন(এএলপি) সশস্ত্র সদস্যদের আস্তানায় বিজিবি চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র-গুলি, পোশাক উদ্ধার করেছে। তবে কাউকে আটক করা যায়নি। স্বার্বভৌমত্ত রক্ষায় বিজিবির সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ads
ads
ads

Our Facebook Page